রাজা খুন চেয়াং যুদ্ধে জেতার আনন্দে এক বিশাল উৎসবের আয়োজন করেন। আর সেই উৎসবে মদ বানানোর জন্য এই পাত্র গুলো তৈরি করেন
এত বড় বড় পাত্র দেখলে যে কারো মনে প্রশ্ন জাগবে এই পাত্র কারা ব্যবহার করতো। কি কাজেই বা ব্যবহার করা হতো। পাথরের তৈরি এই বিশাল আকারের অসংখ্য পাত্র ছড়িয়ে ছিটিয়ে আছে লাওসের জিয়েন খোয়াং অঞ্চলে। পাত্র গুলো প্লেইন অব জারস নামেও পরিচিত। এর উচ্চতা ১০ ফুট আর ওজন ১০ টনের কাছাকাছি। খোয়াং অঞ্চলে এ যাবৎ প্রায় ২০০০ পাত্র পাওয়া গিয়েছে। এই পাত্র গুলো কারা কি কাজের জন্য ব্যবহার করেছিল তা নিয়ে রয়েছে বিভিন্ন মতামত।
প্রত্নতাত্ত্বিকদের ধারণা ২০০০ বছর আগে এই পাত্র গুলো বানানো হয়েছিল। আবার আরেক দল গবেষক বলেন মৃতদের শরীরের ভষ্ম বা ছাই রাখা হতো এই পাত্রে। কেউ বলতো খাবার সংরক্ষণ করার জন্যই ও গ্রীষ্মকালে পানি ধরে রাখার জন্যও ব্যবহার করা হতো। স্থানীয়রা জানান যে খুন চেয়াং নামে এক রাজা যুদ্ধে জেতার আনন্দে এক বিশাল উৎসবের আয়োজন করেন। আর সেই উৎসবে মদ বানানোর জন্য এই পাত্র গুলো তৈরি করেন। কিন্তু ফরাসি নারী প্রত্নতাত্ত্বিক মেদেলেইনে কোলানি জানান এই পাত্রে বিভিন্ন ধরনের অলংকার, মূল্যবান পাথর, পুথী, কুঠার এসবও ছিল। তবে সেগুলো লুট হয়ে যায়। মেদেলেইনে কোলানি দ্য মেগালিথস অব আপার লাওসে তার অনুসন্ধানের ফলাফল লিখে রাখেন। লাওসের ফনসাভান ও আশেপাশের ৯০ টি অঞ্চলে এই পাত্র গুলোর সন্ধান পাওয়া গিয়েছে। ঐ অঞ্চলটিকে ওয়ার্ল্ড হেরিটেজ ঘোষণা করা হয়। তবে ভ্রমণের জন্য এখনো অঞ্চলটি সুরক্ষিত নয়। ভিয়েতনাম যুদ্ধের সময়কার অবিস্ফোরিত বোমা এখনো নাকি দুর্ঘটনা ঘটায়। এই কারণে পর্যটকদের জন্য খানিকটা জায়গা উন্মুক্ত করে দেওয়া হয়েছে।




0 Comments:
Post a Comment