Comments

3/recent-comments

গ্রেপ্তার হলেন এলভিশ

 


গত বছরই সাপের বিষ নিয়ে পার্টির অভিযোগ উঠেছিল বিগ বস ওটিটি বিজয়ী এবং জনপ্রিয় ইউটিউবার এলভিশ যাদবের বিরুদ্ধে। ওই সময় বারবার জেরার মুখে পড়তে হয়েছিল তাকে। সবশেষ রোববার (১৭ মার্চ) সেই সাপের বিষের মামলায় গ্রেপ্তার করা হলেন এলভিশ।

গত বছর নভেম্বরে তার বিরুদ্ধে সাপের বিষ নিয়ে পার্টির অভিযোগ ছিল। এদিন সেই প্রেক্ষিতে নয়ডা পুলিশের কাছে জেরার মুখে গ্রেপ্তার হন এলভিশ।

গত ফেব্রুয়ারিতেই এ ঘটনায় চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে আসে। বিগ বস বিজয়ী এ তারকার পার্টি থেকে সাপের বিষের নমুনার ফরেসসিক পরীক্ষা করা হয়েছিল। প্রতিবেদনে জানা যায়, তাদের পার্টিতে কেউটে ও ক্রেটের মতো বিষাক্ত সাপোর বিষ ছিল।

এর আগে এলভিশদের কাছ থেকে নয়টি বিষাক্ত সাপও উদ্ধার করা হয়। তখন পাঁচ জনকে গ্রেপ্তার করা হলেও ইউটিউবার এলভিশকে জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেয়া হয়েছিল। তবে এবার আর ছাড় পেলেন না। একই মামলায় গ্রেপ্তার হতে হলো তাকে।

এদিকে টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন বলছে, বন্যপ্রাণী সুরক্ষা আইন ১৯৭২ এর অধীনে ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে গ্রেপ্তার এলভিশকে। উত্তর প্রদেশের গ্রেটার নয়ডার সুরাজপুর জেলা ও দায়রা আদালতে পেশ করার পর হেফাজতে নেয়া হয়েছে তাকে।

প্রসঙ্গত, এলভিশের জন্ম হরিয়ানায়। জন্মসূত্রে তার নাম সিদ্ধার্থ যাদব। ২০১৬ সালে একটি ইউটিউব চ্যানেল খুলেন তিনি। চ্যানেলের নাম প্রথমে ছিল ‘দ্য সোশ্যাল ফ্যাক্টরি’। পরে এর নাম পাল্টে করা হয় ‘এলভিশ যাদব’। এছাড়া বিগ বস ওটিটির দ্বিতীয় মৌসুমে পূজা ভাট, অভিষেক মালহান, বেবিকা ধ্রুব, মনীশা রানির মতো প্রতিযোগীতের হারিয়ে জয়ী হয়েছিলেন এলভিশ



Share on Google Plus

About income

    Blogger Comment
    Facebook Comment

0 Comments:

Post a Comment