Comments

3/recent-comments

"শির নেহারী নত শির ঐ শিখর হিমাদ্রীর...


 সাধনা আর সফলতার নমুনা এমনই হওয়া দরকার।


তাঁর দুনিয়া থেকে বিদায়ের মাত্র বছর গড়ালো কিন্তু আমরা ভুলে বসে আছি!

জাতীয় নানা ইস্যুতে হুইল চেয়ারে বসেও সরব ছিলেন।

সপ্তাহে দুইবার ডায়ালাইসিস নিয়েও টক শো সহ নানা কর্মকান্ডে সামনের সারিতে ছিলেন।

কিডনি ডায়ালাইসিস রুগীদের জন্য তিনি যে অতুলনীয় সুযোগ তৈরি করে গেছেন সেটাও কি কম প্রসংশার দাবীদার?

"শির নেহারী নত শির
ঐ শিখর হিমাদ্রীর... "

বিলেতি ডিগ্রি এনে রুগী দেখে হাজার-লাখ-কোটি টাকা কামাতে পারতেন।

বিদেশ বিভুইতে বসে ছিড়ে ফেললেন পাকিস্তানি পাসপোর্ট!

মুক্তি যোদ্ধাদের সাহায্যে ভারতের হাসপাতালে উদয়-অস্ত সেবাদান।

স্বাধীন দেশে "গণস্বাস্থ" নাম নিয়ে আমৃত্যু মানুষের সেবায় নিবেদিত।

মাল্টিন্যাশনাল ওষুধ কম্পানির একচেটিয়া ব্যবসা বন্ধ করে দেশীয় ওষুধ কম্পানির পথ সুগম করায় আজ বাংলাদেশের ওষুধ শিল্পের ভুবন জোড়া খ্যাতি।

বর্ণশ্রেষ্ঠ ব্রাহ্মণের মতো এক নম্বর ফার্মাসিউটিক্যাল কোম্পানি ফাইজারে চাকরি করতে যেয়ে "ড্রাগ পলিসি" 'র কারণে আমি নিজে পেশাজীবনে অনেক ক্ষতির সম্মুখীন হলেও দেশের শিল্প উন্নয়নে আমি গর্বিত।

সচ্ছতা, সরলতা, নিরহংকার, বিনয়ী, অকুতোভয়, আত্মবিশ্বাসীর মাথা এমনই উঁচু হয়!

পেশাজীবীদের জন্য সাফল্যের এক অনুপম দৃষ্টান্ত ডঃ জাফরুল্লাহ চৌধুরী।

সাধারণ মানুষের কলিজায় বিস্তৃত জায়গা করে নিয়েছেন ভদ্রলোক!!

এমন ইনিংস খেলার খেলোয়াড় যুগ যুগান্তর ব্যাপি আসে।
Share on Google Plus

About income

    Blogger Comment
    Facebook Comment

0 Comments:

Post a Comment